প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী মঞ্জুর

প্রেস রিলিজ 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুন্সী বাড়ি এলকার পোল্ট্রী ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের পৈতৃক সম্পত্তির উপর নিজের নির্মাণ করা পোল্ট্রি খামারকে পার্শ্ববর্তী জনৈক হাফেজ আহমদ নামে এক ব্যক্তি দখল করার কু-মানসে সাতকানিয়ার স্থানীয় একটি অনলাইন পোর্টালে গতকাল একটি সংবাদ পরিবেশন করেন।ফলে সংবাদটি মঞ্জুরুল আলমের দৃষ্টি গোচর হয়েছেন।

 

উক্ত সংবাদে মঞ্জুরুল আলমের পোল্ট্রি ফার্মকে হাফেজ আহমদের বলে উল্লেখ করা হয়েছে। এবং উক্ত খামার থেকে মালামাল লুট ও মুরগী চুরির অপবাদ দেয়া হয়েছে।

তাই আজ ১৯শে সেপ্টেম্বর (শনিবার) মঞ্জুরুল আলম তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের একটি প্রতিবাদ পাঠিয়েছেন।

প্রতিবাদলিপিতে মঞ্জুর দাবী করেছেন -পোল্ট্রি ফার্মটি তার নিজের এবং ১০/১২ বছর যাবত তার দখলীয় সম্পত্তিতে তিনি এই ব্যবসা পরিচালনা করে আসছেন।

 

তিনি বলেন, আমার খামার থেকে মুরগী লুট করেছে হাফেজ আহমদ। অথচ প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করলে দেখা যায়  চুর বানানো হয়েছে আমাকে।

 

মঞ্জুর আরো বলেন,মুরগী চুরির বিষয়ে ১৪ তারিখ একটা সাতকানিয়া থানায় আমার বিরুদ্ধে করা হয়েছে অভিযোগ আবার ৩দিন পরও বলতেছে আমি চুরি করেছি একই খামার থেকে যা মূলত হাস্যকর।

 

 

এদিকে প্রতিবাদলিপিতে তিনি আরো বলেন, আমার বাবা হাফেজ আহমদকে লালন পালন করে বিদেশ পাঠিয়েছেন বহু অর্থ খরচ করে।

এখন হাফেজ পয়সাওয়ালা হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা করে আমার পৈতৃক ভিটি দখল করে আমাকে পথের ফকির বানাতে মরিয়া হিংসুটে হাফেজ আহমদ।

তিনি ওই প্রতিবাদলিপিতে আরো বলেন, কালিয়াইশ মৌলভীর দোকানে হাফেজের যে মার্কেট দোকান ওটার জায়গাও আমার বাবা কিনে দিয়েছেন।

এই হাফেজ একজন মামলাবাজ, তিনি এলাকায় অন্তত ৩০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সর্বশেষ তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মনগড়া, ডাহা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

ফলে ওই সংবাদে প্রভাবিত হয়ে কাউকে বিশ্বাস না করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.