কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জের অধীন বিভিন্ন বিটের সংরক্ষিত বাগানের গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন রেঞ্জ কর্মকর্তা মো: ইসমাইল হোসেন।
কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জের বনভূমি ও বনাঞ্চল রক্ষা করতে গিয়ে রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেনসহ তার কার্যালয়ের টীমদের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হলেও তিনি পিছপা হননি বন রক্ষার স্বার্থে।
তারই ধারাবাহিকতায় মেহের ঘোনা ধলির ছড়া বিটের ২০১৭ ও ২০১৮ সনের এবং ২০১৮-২০১৯ সনের বাগানে গাছ কাটার অপরাধে অন্তত ৫জন আসামিকে বিভিন্ন সময় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
কয়েক সপ্তাহ ধরে যাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলো তারা রামুর হরিতলা এলাকার মৃত শামসুলের ছেলে সাইফুল ইসলাম (২৮)।জাফরের ছেলে রিদুয়ান, নুরুল ইসলামের ছেলে বেলাল।আয়াছ মিয়ার ছেলে জসিম,ফজল করিমের ছেলে মনছুর আলম।
বনবিভাগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে অপরাধীদের গ্রেপ্তার করার কারণে অপরাধের সাথে সম্পৃক্ত একটি পক্ষ মেহের ঘোনা রেঞ্জ কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।
এদিকে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মো: ইসমাইল বলেন,আমার বিরুদ্ধে বনাঞ্চল ও বনভূমি বাচাঁতে গিয়ে একটি পক্ষ অপপ্রচার করলেও আমি বনের সম্পদ রক্ষা করতে বদ্ধপরিকর।