মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ে সংসদ সদস্য নুরুল আমিনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এই সংর্বধনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন’শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।
শনিবার (৩ অক্টোবর) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।
ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আরো বলেন, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের আদর্শ হতে হবে তার বাবা-মা-শিক্ষক। বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের সম্মান করতে হবে এবং স্বাধীন ভাবে কাজ করার সুয়োগ দিতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল আমিন বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্বে দিবে। তাই ভালো ফলাফলের পাশাাপাশি তাদের নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সামনের দিনে আরো বড় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সাথে এগিয়ে যেতে আহবান জানান।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির আহবায়ক তরিকুর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো.আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন প্রমুখ।