এমপি জসীম উদ্দীনের আবেদনে কেরানীহাটে ৪ লেনের অনুমোদন, ব্যয় ১৪৪ কোটি টাকা

জন আখাংকা ধারনে' চট্টগ্রাম সংবাদ 'আওয়াজ তুলেছিল তাকে মন্ত্রীত্ব দেয়ার দাবীতে-

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে কেরানীহাট অংশ ৪-লেনে উন্নীতকরণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন লাভ করেছে। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জসীম উদ্দীন আহমেদের আবেদনের প্রেক্ষিতে এ প্রকল্পে ১৪৪ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

​কেরানীহাট বাজারে যানজট ও দুর্ঘটনা নিরসনে গত ২৩ আগস্ট এমপি জসীম উদ্দীন আহমেদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দেন। এর ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

​দ্রুতই সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু হবে। স্থানীয়দের মতে, প্রকল্পটির কাজ শেষ হলে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান রুটে যানজট কমবে এবং আঞ্চলিক যোগাযোগ, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।

মন্তব্য করুন

Your email address will not be published.