পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন তুলাতলি কল্পলোক আবাসিক এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। নিহত নারীর নাম শিরিন বেগম (২৯)।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। শিরিন বেগমের বাড়ি বহদ্দারহাটের চেয়ারম্যান ঘাটা এলাকার শাপলা আবাসিকে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বাড়ুয় বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। পরে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.