চাঁদপুর প্রতিনিধি
ভয়ভীতি দেখিয়ে অন্যের সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইব্রাহীম মজুমদার(৬৫)।
হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মুহাম্মাদপুর মজুমদার বাড়ীর মৃত সেকান্দর মজুমদারের ছেলে ইব্রাহিম মজুমদারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
সরেজমিন গিয়ে জানা যায়,আবদুল ছাত্তারের ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইব্রাহীম মজুমদার। আবদুল ছাত্তার বলেন, ক্রয়সূত্রে দশ শতক সম্পত্তির মালিক হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দোখল করে আসছি। ইব্রাহিম কিসের ভিত্তিতে নিজের সম্পত্তি দাবী করে বিভিন্ন সময়ে তার ছেলে মোতালেব ও ওসমান আমার বাড়ীঘরে হামলা চালায় এবং গাছ কেটে নিয়ে যায়। ইব্রাহিম আমাকে ভয়-ভীতি দেখানোর জন্য এ পর্যন্ত একাধিক অভিযোগ করেছে থানায় এবং আদালতে একটি মামলা ও দায়ের করে। আমি বলেছি কোর্ট থেকে যে রায় দেয়া হবে তা আমি মেনে নিতে বাধ্য। এতো কিছু করার পরও সে মানেনা। আমাকে বার বার তেড়ে আসে। মারতে এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এমতাবস্হায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই সম্পত্তি দখলের চেষ্টায় আমার সম্পত্তিতে টিন দিয়ে ঘর তৈরি করার জন্য বহিরাগত লোক নিয়ে আসে। পরে আমরা হাজীগঞ্জ থানাকে অবগত করলে এসআই আলিম ঘটনাস্থলে আসে। পরে ঘর তুলতে নিষেধাজ্ঞা করে থানা বসে মিমাংসা করার পরামর্শ দেয়। কিন্তু বুধবার রাতে ইব্রাহিম মজুমদার
সরঞ্জামাদি অন্যত্র সরিয়ে ফেলে এবং আমার উপর দোষ চাপিয়ে দেয়। তারপরে রং নাম্বার থেকে কল দিয়ে দশ লক্ষ টাকার মামলা করার হুমকি দেয়। এমতাবস্থায় আমি স্হানীয় প্রশাসনের মাধ্যমে সুবিচার কামনা করছি।
হাজীগঞ্জ থানার এসআই আলিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি আমি খতিয়ে দেখছি। তবে পতিপক্ষ ইব্রাহীম ছাত্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ করে।