নুসরাত ফারিয়া। আশিকী সিনেমার মধ্যে দিয়েই চলচ্চিত্রে যাত্রা শুরু। এরপর দুই বাংলার বেশ কিছু সিনেমায় তাকে দেখা গেছে। বর্তমানে তার হাতে বেশকিছু সিনেমার কাজ রয়েছে। কিন্তু লকডাউনের কারণে ঘরবন্দি সময় কাটছে তার।
ঘরবন্দি থাকায় নিত্য দিনের রুটিনে কিছুটা পরিবর্তন এনেছেন নুসরাত ফারিয়া। এ বিষয়ে বলেন, ‘বাসায়ই থাকছি। একটু লেট করে ঘুম থেকে উঠি। পরিবারকে সঙ্গে সময় দিচ্ছি। তবে জিমে যাওয়া হচ্ছে না। বাসায় ওয়াকআউট করছি। মুভি দেখছি বিশেষ করে পুরোনো মুভি বেশি দেখছি। আপাতত এভাবেই সময় কাটছে।’
ঘরবন্দি দিনে বিভিন্ন ধরনের রান্নার চেষ্টা করছেন ফারিয়া। মৌসুমী ফল খাওয়ার পাশাপাশি তৈরি করছেন নানা পদের রেসিপি। আম ও লিচু তার বেশ প্রিয়। আম দিয়ে বিভিন্ন পদ তৈরি করছেন বলেও জানান এই নায়িকা। আইন পেশায় প্রতিষ্ঠিত হতে চান মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া। লক্ষ্য অর্জনের জন্য লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিনি। আগামী অক্টোবরে এলএলবি শেষ হবে। তবে আপাতত পড়াশোনাকে ছুটি দিয়েছেন তিনি।
এ বিষয়ে ফারিয়া বলেন, ‘গত লকডাউনের সময়ে আমার পরীক্ষা চলছিল। যে কারণে তখন পড়াশোনা নিয়ে সময় কেটেছে। এবার একটু নিজেকে ছুটি দিয়েছি। কারণ আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা আগামী অক্টোবরে।’