কর্ণফুলীতে নিমার্ণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় নিমার্ণাধীন ভবন থেকে পড়ে জুয়েল মিয়া (২৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মাইজগাঁও এলাকার মৃত জালাল মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ভবনের ৭ তলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন জুয়েল মিয়া। সহকর্মীরা তাকে উদ্ধার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।