কক্সবাজারের র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল হক নুর (৪৫) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাত নুরুল হক টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোছনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আবুল বশরের ছেলে। এ সময় র‍্যাবের দুই সদস্য আহত হয়। তারা হলেন- সিপিএ মো. ইয়াছিন (২৮) ও কনস্টেবল মো. মাহফুজুল আলম (৩০)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে উপজেলার দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে পাঁচটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ‘বৃহস্পতিবার ভোরে র‍্যাব ডাকাত নুরুল হকের আস্তানায় অভিযানে চালায়। র‍্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত নুরুল হককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

মন্তব্য করুন

Your email address will not be published.