নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ টিম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গতকাল (৩১ আগস্ট) মঙ্গলবার পরোয়ানাভুক্তসহ ৫ জন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল,সাতকানিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের চরপাড়া এলাকার শাহ্ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম(২৯), এওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকার আবদুল করিমের ছেলে মো. রেজাউল করিম প্রকাশ মোরশেদ, মো. আবছার, একই এলাকার সাচিঁ মিয়ার ছেলে মো. জহির এবং সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে রাস্তার উপর অশ্লীল অঙ্গীভঙ্গি করার সময় খাগরিয়া ইউনিয়নের কমলার বাড়ি এলাকার আলী হোসেনের ছেলে মাহবুব আলম নামের একজনকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত সকল আসামিদেরকে মামলা দায়েরের পর চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।