ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল। শুক্রবার নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৯৫০ পিস ইয়াবাসহ মো. রিদোয়ান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একইদিন বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবাসহ আজিজুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.