ফ্যানে সংযোগ দিতেই প্রাণ গেল গৃহবধূর

কক্সবাজারের পেকুয়ায় টেবিল ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনোয়ারা বগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত মনোয়ারা বেগম ওই এলাকার আব্দুল শুক্কুরের স্ত্রী। তার ঘরে ছয় জন সন্তান রয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের মৌলভীপাড়ায় এ ঘটনায় ঘটে।

মৌলভীপাড়ার বাসিন্দা জহির উদ্দিন বলেন, টেবিল ফ্যানের সংযোগ দিতে গিয়ে মনোয়ারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

নিহতের স্বামী আব্দুল শুক্কুর বলেন, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.