ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজার সদর উপজেলা কৃষকলীগ সাবেক আহবায়ক ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের
হাজ্বী নুরুল আলম মৃত্যুবরন করেন।
২৯ সেপ্টম্বর দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের চরপাড়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি
রাজেউন)। তিনি হার্টরোগে ভোগে ছিলেন।
মরহুম নুরুল আলম ঈদগাঁও ঐক্য পরিবারের সদস্য ফাহিমের পিতা।
৩০শে সেপ্টম্বর সকাল দশটায় সিকদার পাড়া বেদার মিয়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলেও তার পূত্র জানিয়েছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশসহ পরিবার পরিজন প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন- ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো, ইসলামাবাদ আ,লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর,ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন ইমরান তাওহীদ রানাসহ আরো অনেকে।