বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী তৈলারদ্বীপ সেতুর কাছে পুরানঘাট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। স্থানীয়রা জানায়, বাঁশখালী ফেরিঘাট এবং চাঁনপুর বাজারের মধ্যখানে রাস্তার পাশে উত্তর পাশে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে বাঁশখালী থানা পুলিশে খবর দেয়। অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাঁশখালীর ফেরিঘাট এবং চাঁনপুর বাজারের মধ্যখানে রাস্তার পাশে উত্তর পাশে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা জানান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো ।