চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

চট্টগ্রাম নগরের বন্দর থানার দুমপাড়া লিংক রোড এলাকায় পণ্যবাহী গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাহমুদা আক্তার (২৭) ও তার মেয়ে জান্নাতুল মাওয়া (৫)।

বুধবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত তিনজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র জানায়, নিহতরা সাবেক ছাত্রনেতা নুরুননবী পারভেজের স্ত্রী ও মেয়ে। তারা পতেঙ্গা সৈকতে বেড়াতে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আকামুল  বলেন, পণ্যবাহী গাড়ির ধাক্কায় মা-মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.