বাঁশখালী প্রতিনিধি: বেসরকারি পর্যায়ে দেশের সর্ব বৃহৎ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় স্হাপিত বহুল আলোচিত ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে হেলিকপ্টার যোগে পরিদর্শনে করেন , এস আলম গ্রুপের (চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক) আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, মোহাম্মদ সাইফুল আলম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য যে সকল পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে এটি একটি চীন এবং বাংলাদেশ সরকারের যৌথ প্রজেক্ট। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে বাঁশখালী সহ পুরো দক্ষিণ চট্টগ্রাম আলোকিত হবে। প্রকল্পটি বেসরকারি পর্যায়ে হলে চীন – বাংলাদেশের সর্ব বৃহৎ সম্পদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাভু,এস. এস পাওয়ার প্লান্টের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পরিচালক(কারিগরি) শহিদুল আলম,এস আলম গ্রুপের চেয়ারম্যানের বড় ছেলে ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম মারুফ, এস আলম গ্রুপের বর্তমান ওয়ান অফ দ্যা ডাইরেক্টর মুহিত আলম ,সিপিআই নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক, এস.এস.পাওয়ার প্যাল্টের প্রধান সমন্বয়ক মোস্তান বিল্লাহ আদিল, এস আলম গ্রুপের বিমল কান্তি মিত্র, আশীষ কুমার নাথ, বাবু মিল্টন ,প্রকল্প সমন্বয়কারী চীফ কোর্ডিনেটর ফারুক আহমেদ, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন, এস এস পাওয়ার পয়েন্টের সি এফও, গন্ডামারা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লেয়াকত আলী, আওয়ামী লীগ নেতা নুরুল মোস্তফা সংগ্রাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্ধ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।