সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়ার ইউপি নির্বাচনে দোর্দান্ত প্রতাপে তান্ডবের নেতৃত্ব দেয়া উপজেলার বাজালিয়ার আবুল খায়েরকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার বাজালিয়ার ৪নং ওয়ার্ডের নতুন পাড়ার সৈয়দ আহমদের ছেলে আবুল খায়ের প্রকাশ বাঁছা মিস্ত্রী।
গত ১৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার)বিকালে বাজালিয়ার ৪নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়-গেলো ৭ই ফেব্রুয়ারী সাতকানিয়ার ইউপি নির্বাচনে বেশ কয়েকটি ইউনিয়নে সহিংসতা ঘটে তারই অংশ হিসেবে বাজালিয়ায়ও বেশ কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটে।
আর সেই বিচ্ছিন্ন ঘটনার নেতৃত্বদানে অন্যতম ছিলেন এই আবুল খায়ের প্রকাশ বাঁচা মিস্ত্রী।
সাতকানিয়া থানার ডিউটি অফিসার গ্রেফতারের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন -হ্যাঁ নির্বাচনী সহিংসতায় বাজালিয়া থেকে একজন গ্রেফতার হয়েছে তাকে এখন কোর্টে চালান দেয়া হবে।