সাংবাদিক হানিফ এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মহেশখালী প্রতিনিধি:

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা দৈনিক প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ ও তার পিতা আকতার আহমদের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ মার্চ) বিকাল ৫ টার সময় সেন্টমার্টিনের নিঝুম বাড়ী রিসোর্টে কক্সবাজার উপকুলীয় সাংবাদিক ফোরামের আয়োজনে মাওলানা কফিল বিন আমির এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। এতে উপস্থিত ছিলেন- কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক হোবাইব সজীব, প্রচার সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সদস্য রেজাউল করিম, রকিয়ত উল্লাহ, মোহাম্মদ নিজাম উদ্দিন, আব্দুল মালেক সিকদার, আবুল কাশেম, মোহাম্মদ এরফান হোসেন, কাইছার হামিদ, শাহাদাত আলী জিন্নাহ, আল জাবের, সাংবাদিক নাজিম উদ্দিন, আব্দুল জলিল কোম্পানী, ইমরুল এহসান, আমিনুল ইসলাম রাজু, সাঈদ তাসলিম, ইমরান নাজির, আলা উদ্দিন আলো ও শেখ আব্দুল্লাহ প্রমুখ।

উক্ত মাহফিলে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন- অপদামস্তক ক্ষুরধার মেধাবী সাংবাদিক এস এম হানিফ কক্সবাজার উপকুলীয় সাংবাদিক ফোরামের আয়োজিত উপকুলের স্বার্থের রক্ষার আন্দোলনে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই সংগঠনের সকল সদস্যকে নিজের সংগঠনের মত করে দেখেছেন তিনি।

একই সাথে তার অসুস্থ পিতা আকতার আহমদের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। বক্তারা বলেন- সবাই তার জন্য দোয়া করবেন যাতে হানিফ সুস্থ হয়ে আবার কর্মচাঞ্চল্যতায় ফিরে আসেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন- সাংবাদিক মাওলানা মিছবাহ উদ্দিন আরজু। এছাড়া মরহুম সাংবাদিক হাজী ইলিয়াছের রুহুমাগফিরাত কামনা করেন উপস্থিত সকলেই।

 

মন্তব্য করুন

Your email address will not be published.