সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীকে বাসায় ঢুকে নির্মম নির্যাতনের অভিযোগ

 

সৈয়দ আককাস উদদীন

 

চট্টগ্রামের সাতকানিয়া কাঞ্চনা এলাকায় প্রবাসীর স্ত্রীকে রাতের আঁধারে ঘরে ঢুকে নির্মম নির্যাতন মারধরে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

জানা গেছে, উপজেলার মাধ্যম কাঞ্চনা মিয়াজান মুন্সির বাড়ি এলাকায় গত ২৪ মার্চ সন্ধায় প্রবাসী মো. আলমগীরের স্ত্রী ঝিনুক আকতারের বাড়িতে ডুকে একা পেয়ে পুর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী জিহাদুল ইসলাম, সিরাজুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি অস্ত্র সস্ত্র নিয়ে মারধর রক্তাত্ব জখম করে।

 

ঘটনার দিন সাতকানিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। এ বিষয়ে মামলার বাদী ঝিনুক আকতার ইয়াছিন বলেন, তারা পরিকল্পিতভাবে ঘরে ডুবে আমাকে হত্যার চেষ্টা করেছে। আশ পাশের লোকজন এগিয়ে আসায় তারা হত্যা করতে পারেনি, আদালতের মাধ্যমে ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান

মন্তব্য করুন

Your email address will not be published.