নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ার সোনাকানিয়ার সমাজসেবামূলক সংগঠন সোনাকানিয়া ব্রাদারহুডের নতুন কমিটি ঘোষনা করা হলো।
গেলো ২৪শে মার্চ সংগঠনের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
সভাপতি হলেন সোনাকানিয়ার কৃতিসন্তান চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র মো:মঈন উদদীন ও সাধারণ-সম্পাদক সাতকানিয়া সরকারি কলেজের মেধাবী ছাত্রনেতা শহিদুল ইসলাম।
উল্লেখ্য:সোনাকানিয়া ব্রাদারহুডের কার্যক্রম হচ্ছে মূলত সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়িঁয়ে মানবতার কাজে নিয়োজিত হওয়া।
সংগঠনটি বহুবছর ধরে মানুষের কল্যানে কাজ করে আসছে বলে বিভিন্নসূত্র নিশ্চিত করেন।

জানাযায়- সোনাকানিয়া ব্রাদারহুড সংগঠনের বিভিন্ন অনৈতিক কর্মকান্ডও নিয়মবহির্ভূত কার্যকলাপে লিপ্ত হওয়ায় সংগঠনের কার্যকরী পরিষদের সকল সদস্যের সম্মতিক্রমে সভাপতি শাহাদাত হোসেন শাহেদ কে সোনাকানিয়া ব্রাদারহুড থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।