প্রকৃত ছাত্রনেতাদের দখলে এবার সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নজিরবিহীন ভাবে সরব সাতকানিয়াবাসী

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিন জেলা শাখা।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয়েছে তৃণমূল থেকে ওঠে আসা এবং চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সফল সহ-সভাপতি মোহাম্মদ আলীকে এবং সাধারণসম্পাদক হিসেবে ঘোষিত হলো সাতকানিয়ার আমিলাইশের কৃতিসন্তান জামায়াত শিবিরের আতংকখ্যাতও গেলো বারের কমিটির সভাপতি আব্দুল মান্নান।

 


৪ঠা এপ্রিল(সোমবার)চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান ও সাধারণসম্পাদক আবু তাহের সাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি ঘোষনা করেন।

কমিটি ঘোষিত হওয়ার সাথে সাথে দীর্ঘকাল ধরে ঝিঁমিয়ে থাকা সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা যেন প্রাণ ফিরে পায়।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পথে ঘাটে চলছে কমিটি ঘোষিত হওয়ার এই সু-খবর।

এদিকে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব ত্যাগী এবং পরীক্ষিত প্রকৃত ছাত্রলীগনেতাদের হাতে গিয়েছে বলে মন্তব্য করেন সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিনজেলা ছাত্রলীগের সদস্য সৈয়দ আককাস উদদীন।

তিনি আরো বলেন-এবারের কমিটি কোন ইয়াবাকারবারী বা ইয়াবাবহনকারীদের শেল্টার দেয়া ব্যক্তির হাতে যায়নি এটাই হচ্ছে চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের বড় স্বার্থকতা।

মন্তব্য করুন

Your email address will not be published.