হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) ঘন্টাব্যাপি অভিযানে হালদা নদীর মোহনা থেকে একটি ডিঙি নৌকা আটক করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, ঘন্টাব্যাপি অভিযানে ১০ হাজার মিটার ঘেরা জাল উদ্ধার করা হয়। এছাড়াও একটি ডিঙি নৌকা আটক করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।