সীতাকুণ্ড উপকূল থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের সমুদ্র উপকূল থেকে এনামুল হক (২৭) মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার কৈতরা এলাকার আব্দুল হকের ছেলে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলি এলাকায় সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি জানিয়েছেন কুমিরা নৌ পুলিশের উপ পরিদর্শক চান মিয়া।

তিনি বলেন, এমরান হোসেন ৫ দিন আগে বন্দর এলাকার একটি ট্যাঙ্কার বোটে উঠার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন। এ নিয়ে নিখোঁজের স্ত্রী বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন। স্ত্রীকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.