টানা ছয় দিন পর করোনায় একজনের মৃত্যু, শনাক্তের হার ০.৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ।

এদিকে টানা ছয় দিন পর করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ১২৪ জনের মৃত্যু হলো।

সোমবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৪৪ জন সহ দেশে মোট করোনার শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.