বন্দরে জাহাজে আমদানি পণ্যের কনটেইনারে ধোঁয়া

চট্টগ্রাম বন্দরের এনসিটি ২ জেটিতে একটি জাহাজে আমদানি পণ্যের কনটেইনারে ধোঁয়া দেখা গেছে। এ সময় আতংক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কোটা রাজিন নামের জাহাজে এ ঘটনা ঘটে।

বন্দরের একজন কর্মকর্তা জানান, আমদানি করা মাছের খাবারের একটি কনটেইনারে ধোঁয়া দেখা যায়। তাৎক্ষনিক বন্দরের নিজস্ব ফায়ার টেন্ডার ও কাণ্ডারী দশ ও কাণ্ডারী দুইকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় কনটেইনারটি বন্দরের গ্যান্ট্রি ক্রেন দিয়ে জাহাজ থেকে নামিয়ে ফেলা হয়।

তিনি জানান, কনটেইনারটি যে বেসরকারি ডিপোতে নেওয়ার শিডিউল ছিল সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.