সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ার বহুল আলোচিত ছদাহার কিরিচ নুরুল আমিন পুলিশের জালে আটকে গেলো।
আজ (রবিবার)১৪ই মার্চ রাত ১টায় উপজেলার ছদাহার ৫নং নুরুল আমিন(৬৫) প্রকাশ ( কিরিচ নুরুল আমিন)কে আটক করেন সাতকানিয়া থানার এসআই তাপস চন্দ্র মিত্র।
আটককৃত কিরিচ নুরুল আমিন উপজেলার ছদাহার ৫নং ওয়ার্ডের সৈয়দাবাদ কাজিরখীল এলাকার মৃত এবাদুল হকের ছেলে।
কিরিচ নুরুল আমিনকে গ্রেফতারের বিষয়ে স্থানীয়রা জানান, বহুদিন পরে এই ডাকাত প্রকৃতির নুরুল আমিনকে গ্রেফতারে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো।
তার হাতে সবসময় কিরিচ থাকে বিধায় আমাদের জীবনযাপন প্রায় অস্বস্তিতে ছিলো।
এই বিষয়ে সাতকানিয়া থানার এসআই তাপস বলেন,দূর্ধর্ষ সন্ত্রাসী এই কিরিচ নুরুল আমিন একাধিক মামলার আসামী ও এলাকার চিহ্নিত খারাপ লোক, তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানাও জারী আছেন।
সে চতুর প্রকৃতির লোক হওয়ায় দীর্ঘদিন সে আড়াঁলে ছিলো,সর্বশেষ আজকে (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে তাকে(কিরিচ নুরুল আমিন) গ্রেফতার করতে সক্ষম হই।
সকালে যথাযথ মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।