সাতকানিয়ায় খালের উপর অবৈধ স্থাপনা করার অভিযোগ-তাৎক্ষনিক এ্যাকশনে গেল এসিল্যান্ড

সাতকানিয়ার কাঞ্চনার ৯নং ওয়ার্ডের গুরগুরীতে

 

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা গুরগুরি এলাকায় সরকারি খাস জায়গায় খালের উপর অবৈধভাবে পাকা স্থাপনা ( মার্কেট) করার অভিযোগ উঠে স্থানীয় গুরগুরী পূর্বপাড়া আব্দুল হামিদের ছেলে আবদুল খালেক ও আব্দুল খালেকের স্ত্রী কামরুন্নাহার এর বিরুদ্ধে।

সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিসে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কাঞ্চনা মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত বি এস ২২৭৬১ ও ২২৭৭২ দাগের ওপর পার্শবর্তী জমির মালিকেরা সরকারি জায়গায় খালের ওপর স্থাপনা তৈরী করে যাচ্ছে।

এতে খালের পানি চলাচলে বাধাগ্রস্ত হয়ে বর্ষা মৌসুমে উক্ত এলাকায় বসাবসরত ২০০ থেকে ২৫০ টি পরিবার পানি বন্দি অবস্থায় পতিত হবে।

স্থাপনা নির্মান করার সময় স্থানীয়রা অবৈধ স্থাপনা নির্মাণ না করার জন্য বারণ করিলে অভিযুক্তরা গালিগালাজ করে এবং প্রাণে মারার হুমকি প্রদান করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  মং চিংনু মার্মা জানান, হ্যাঁ এই বিষয়টা আমি গুরুত্ব সহকারে দেখতেছি।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন,হ্যা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেয়ার জন্য ভূমি অফিসে ফরোয়ার্ড করেছি।

 

এদিকে স্থানীয় ইউনুস আর মিরাজরা জানান-ইউএনও অফিস থেকে সাতকানিয়া উপজেলা ভূমি অফিসে দায়িত্ব দেয়ার সাথে সাথে চরতীর তুলাতলি ভূমি অফিসের সার্ভেয়ার এসে কাজ বন্ধ করে দেয়।

এতে আমরা আনন্দিত হলেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী আমাদেরকে হুমকির মুখে রেখেছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.