চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে ১হাজার পিস ইয়াবাসহ একজন ইয়াবা কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আজ ২৪ অক্টোবর সোমবার ভোর রাতে চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার দিক থেকে চট্টগ্রামগামী মার্শা পরিবহন চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়ীয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে। আটককৃত আসামী মো.আমিরুল ইসলাম (৩৬) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেল বাড়ীর আয়নাল হক মোল্লার ছেলে বলে জানা যায়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।
আরো পড়ুন