জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বোয়ালখালীর দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক ইসলাম।
বিভাগীয় পর্যায়ের যাচাই বাছাই কমিটির সভাপতি ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন এবং সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষা, চট্টগ্রামের বিভাগীয় উপ পরিচালক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলে ফারুক ইসলামের শ্রেষ্ঠ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে, তার এই অর্জনে ফারুক ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর বিভাগীয় পর্যায়ের যাচাই কমিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ফারুকের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, কর্ণফুলী উপজেলা শিক্ষা অফিসার আলমগীর মো. মহিউদ্দীন, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ আবদুল বাছেত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহেদা বেগম, বিকাশ ধর, সৈয়দা আমাতুল্লাহ আরজু, শারমিন জাহান, শাহরিয়ার সুলতানা, প্রধান ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি জসীম উদ্দীন তালুকদার, শওকত হোসেন প্রমুখ।