ঘূর্ণিঝড় সিত্রাং—এ ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ

মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী বেড়িবাঁধ সংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাং—এ ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার, শুকনা খাবার, খাওয়ার পানি, পোশাকসহ নানা প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বেশকিছু ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ—সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, দেবাশীষ আচার্য্য সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.