লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রাম চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতায় উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা, ২য় স্থান অর্জন করে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে গৌড়স্থান উচ্চ বিদ্যালয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম। উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ,প্রচার সম্পাদক দিদারুল আলম বিএসসি,মাস্টার দেবাশীষ আচার্য্য বিএসসিসহ উপজেলার বিজ্ঞান বিভাগের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।