সাতকানিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট কক্সবাজার সমুদ্র সৈকতে শীত মৌসুমে প্রতিদিন লাখো মানুষের সমাগম ঘটে। আর এই সৈকতে যাওয়ার একমাত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ অংশে গতকাল (০৩নভেম্বর) বৃহস্পতিবার উদ্বোধন হয়ে গেল সাঙ্গু এল পি জি ফিলিং স্টেশন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সাতকানিয়ার অন্যতম ফিলিং স্টেশন শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মালিক ও ন্যাশনাল বিল্ডার্সের চেয়ারম্যান ও দৈনিক চট্টগ্রাম সংবাদ পত্রিকার চেয়ারম্যান কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হকের পুত্র মোঃ মঈন উদ্দিন।