সাতকানিয়ায় ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ

 

সাতকানিয়া প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া তেমুহনী ফকির বাড়ি এলাকায় মোঃ জামাল উদ্দীন কে মারধরের অভিযোগ ও তার স্ত্রীকে নুর বেগম ৩০ কে ধর্ষণ চেষ্টা ও মারধরের অভিযোগ ওঠেছে একই এলাকার আবুল বশরের ছেলে রাজা মিয়া (৩০), ইমান আলী প্রকাশ নবাব মিয়া (২৮), জাফর (৩৮), অলি মেস্ত্রীর ছেলে আব্দুল গফুর (৪৮), জাফর (৪২), আবুল বশর।

৪ঠা নভেম্বর (শুক্রবার)উপজেলার তেমুহনীর ফকির পাড়া এলাকায় সরেজমিনে গেলে স্থানীয়ও ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলে এই তথ্য জানা যায়।

 

সাতকানিয়া থানায় নুর বেগম বাদী হয়ে দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ০৪ অক্টোবর বিকাল ৪ টায় কেঁওচিয়ার তেমুহনী এলাকার রাজামিয়া একই এলাকার প্রতিবেশী মোঃ জামাল উদ্দীন এর স্ত্রীকে কুপ্রস্তাব দেন এবং জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে।

 

এসময় তার চিৎকারে শাশুড়ী চলে আসলে তাকে বয়স্ক শাশুড়িকেও মারধর করে পালিয়ে যায়।

 

অভিযোগে আরও জানা যায়, নুর বেগম কে ধর্ষণ চেষ্টার বিচার চাইতে গিয়ে তার স্বামী জালাল উদদীনকেও প্রাণে হত্যার করার উদ্দেশ্যে বেদড়ক মারধরও এবং ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় স্বামী জালাল উদদীনকে সাতকানিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থা আশংকাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিষয়ে কেঁওচিয়া তেমুহনী এলাকার নুর বেগম বলেন-আমার স্বামী জালাল উদদীন বিদেশ থেকে আসছে মাত্র ২/৩মাস হচ্ছে এর আগে থেকেই রাজা মিয়া আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল তবে আমাকে রাজি করাতে পারছিলনা।
কিন্তু সর্বশেষ গত ৪ঠা অক্টোবর আছরের সময় আমি দরজার ছিটকানি না লাগিয়ে ঘুমাতে গেলে হাতে ছুরি নিয়ে আমার সর্বনাশ করে, পরে আমার শাশুড়ি দেখে ফেললে তাকেও ধাক্কা দেয়।

এই খবর শুনে আমার স্বামী আসলে তিনি তাদের বাড়িতে এই বিষয়ে জানতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে।

আমি এই বিষয়ে বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

এদিকে স্বামী জামাল উদদীন কান্নাবিজড়িত কন্ঠে বলেন-বউ নির্যাতনের বিচার চাইতে গিয়ে আমাকেও আহত করা হলো।এতে আমার একটি দাঁতও পড়ে যায়।
আমার শরীরে বিভিন্ন জায়গায় একাধিক সেলাই করা হয়।

আমি প্রশাসনের নিকট এই নির্যাতনের বিচার চাই।

অপরদিকে অভিযুক্ত রাজা মিয়া বলেন-জালাল দোহাজারীর একটা মেয়েকে বিয়ে করলো, সেই মেয়েটা জালালের বাড়িতে আসলে তাকে মারধর করেন, তার মারধরের বিষয়টা মেয়েটার মুখ থেকে ভিডিও করলেই মূলত আমার বিরুদ্ধে এই অপবাদ রটানো হচ্ছে।

এদিকে একই কথা নবাব মিয়াও বলেন-নবাব মিয়া বলেন জালালের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে তার সব কথা মিথ্যা।

এদিকে স্থানীয় বাসিন্দান শামসুল আলমও বাদী হয়ে রাজামিয়া নবাবমিয়ার দুই ভাইয়ের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান শামসুল আলম।

 

একই এলাকার স্থানীয় বাসিন্দা এনামও বলেন- রাজামিয়া এবং নবাব মিয়ার হাতে এলাকার মানুষ অতিষ্ঠ বলে জানান, তাদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে পারছেননা বলেও তিনি অভিযোগ করেন।

এবিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোঃ আব্দুল হান্নান জানান বলেন-অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিষয়ে ঘটনাস্থলে যাওয়া এসআই শামসুদ্দৌহা বলেন-ধর্ষন বা ধর্ষন চেষ্টা বিষয়টা সঠিক মনে হচ্ছেনা তবে মারধরের আঘাতটা সত্য।

মন্তব্য করুন

Your email address will not be published.