সাতকানিয়ায়-মাগরীবের আযানের সাথে সাথেই আওয়ামী লীগনেতার দালানঘরে চুরি

সাতকানিয়ার এওচিয়ায়-

সৈয়দ আককাস উদদীন

সাতকানিয়া উপজেলার ৬নং এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরীদের বাড়িতে অভিনব কৌশলে পাকা বাউন্ডারীর ভেতরেই দালানঘরে চুরির অভিযোগ ওঠেছে।

 

সোমবার (৭ই আগষ্ট) সন্ধ্যা ৬টার নাগাদ এওচিয়ার ছড়ারকুলের কালু সওদাগরদের বাড়িতে চুরির এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগনেতা শহিদুল ইসলাম চৌধুরীর বড় ভাই বশির আহমদ চৌধুরী।

 

ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানাযায়– এওচিয়া ছড়ারকুলের আওয়ামী লীগনেতা কালু সও:এর ভাতিজা এবং বর্তমান এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরীর আপন বড় ভাই বশির আহমদ চৌধুরী মূল বাড়ির পার্শ্বে একই জায়গায় চারিদিকে বাউন্ডারী দিয়ে একটি পাকাঘর নির্মান করে বসবাস করে আসছিলো।
বশির আহমদ প্রবাস থেকে দেশে আসছেন মাত্র ১মাস হলো।

আজ সোমবার বশিরের শাশুড়ির অসুস্থতার খবর শুনে মাগরীবের একটু আগের সময় বাড়ি তালাবদ্ধ করে বের হয়ে আবার এশার নামাজ পড়ার সময় বাড়িতে চলে এসে দেখেন, বাউন্ডারীর ভেতরে সব ঠিক আছে তবে দেয়ালের সাথে লাগোয়া সুপারী গাছ দিয়ে বেঁয়ে ভবনে ঢুকে পড়ে চোরের দল।

পরে ভবনে ঢুকার মূল-ফঁটকের লোহার দরজার হুক ভারী কোন ধারালো অস্ত্র দিয়ে অভিনব কৌশলে কেটে কক্ষের ভেতরে ঢুকে পড়েন এই চোরের দল।

ঘরে ঢুকামাত্রই ঘরের প্রত্যেক কক্ষের গাছের দরজার হুকগুলি সু-কৌশলে তুলে ফেলে প্রতিটি কক্ষের ভেতরের দামী আলমিরার প্রতিটি ড্রয়ার ভাংচুর করে মোবাইলও স্বর্ণ এবং দামী কাপড়চোপড় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তান্ডব পরিলক্ষিত হয়।

এদিকে বাড়ির মালিক বশির জানান-সন্ধ্যার একটু আগে বের হয়েই এশারের সময় শশুর বাড়ি থেকে আসতে মাত্র আমার সময় লেগেছে হয়তো সবমিলিয়ে ২ঘন্টা কিন্তু এর ভেতরে এসে দেখি ঘরে ঢুকার মুল দরজা যেটা লোহার সেটার হুক কাটা,এবং ভেতরের সবগুলিই কক্ষের দরজা ভেঙ্গে ব্যাপক তান্ডব চালিয়ে মোবাইল স্বর্ণলংকার চুরি করেছে এবং কম্বলসহ অনেক জিনিষপাতি নিয়ে গিয়েছে বাড়ি পেছনে অন্ধকার দিয়ে তারা আবার চলে গেল।আমি আসলে টেনশনে আছি আমার স্বর্ণের সাথে আমার শালারও স্বর্ণ ছিল।

আমার শালার ৫ভরি স্বর্ণ এবং আমার স্ত্রীর ৫ভরি স্বর্ণ নিয়ে গেলো,আসলে সবগুলিই শেষ আমার।

 

 

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম বলেন,আমার ওয়ার্ডের ঘটনাটি শুনার সাথে সাথে আমি সরেজমিনে পরিদর্শনে যায় ঘটনাটি সত্য, এটা বড় ধরনের চুরি।আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে  এরা কারা তা বের করা জরুরী।

 

এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী বলেন-মাগরীবের সময় এই ঘটনাটি ঘটেছে,আমি সারাদিন এওচিয়া ইউনিয়ন পরিষদে ছিলাম চেয়ারম্যান  আবু ছালেহ সাহেবের সাথে কিন্তু বাড়ি থেকে খবর এলো আমার বড় ভাই বশির চৌধুরীর ঘর চুরি হলো।

এসে দেখি এটা কোন চুরি নয় মূলত স্থানীয় কিছু বখাটে এটা পরিকল্পিত ভাবে ডাকাতি করলো।এওচিয়ায় মূলত অন্য ইউনিয়নের চেয়ে বেশী চুরি হয় কিছুই বুঝলামনা।

 

ঘটনাস্থলে আসা সাতকানিয়া থানার এসআই শামসুদ্দৌহা জানান-ঘটনাটি সত্য তবে মাগরীবের সময় ঘটনাটি ঘটেছে এটা আসলেই অবাক হওয়ার বিষয় হলেও চুরির ঘটনাটি মারাত্বক ঘটেছে।
আমরা তদন্ত করতেছি এটা আসলেই কারা ঘটিয়েছে।

এই বিষয়ে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন-এরকম একটি ঘটনা শুনেছি বিষয়টা গুরুত্বসহকারে দেখতেছি -ঘটনাস্থলে পুলিশ গেছে,আমরা তদন্ত করে প্রকৃত চোরদের বের করে ফেলব।

 

 

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.