শেখ হাসিনা সকল জাতির জন্য দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন: পার্বত্য সচিব

খাগড়াছড়ি প্রতিনিধি

পাহাড়ে শান্তিচুক্তির ধারা বাস্তবায়নে কাজ করছে সরকার এমন মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোছম্মৎ হামিদা বেগম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জাতির কথা মাথায় রেখে দেশের উন্নয়নে কাজ করছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গঠনে এসডিজি বাস্তবায়ন করতে হলে সমউন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা হলরুমে মাটিরাঙ্গা পৌরসসভার মেয়র, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

মাটিরাঙ্গা পৌরসসভার মেয়র মো. শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব ও মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ মো. রাকিবুল হাসান, প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

এর আগে মাটিরাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এসডিজি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম ।

এসময় চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী ও ইউএনডিপির প্রিয়তোশ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম মাটিরাঙ্গা পৌরসভায় পৌছলে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা উপজেলা পরি্রসদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.