নানা আয়োজনে মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ইয়ুথ ওয়েলফেয়ার ইউনিয়নের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনে মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ইয়ুথ ওয়েলফেয়ার ইউনিয়নের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে ছিল শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে চিত্রাংকব প্রতিযোগিতা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, ৪১ দিন ব্যাপী প্রথম তাকবীরের সহিত মসজিদে নামায আদায়কারীদের মাঝে বাই-সাইকেল প্রদান, করোনা মহামারী ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অবদানকারীদের স্বীকৃতি স্বারক প্রদান ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান।
ইয়ুথ ওয়েলফেয়ার ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ নেছারুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীহাট মা-শিশু হাসপাতালের চেয়ারম্যান ওসমান আলী, প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাফ্যায়ার্স এর অতিরিক্ত পরিচালক মাহ্ফুজুর রহমান, প্রধান মেহমান ছিলেন ন্যাশনাল বিল্ডার্স লিমিটেড ও চট্টগ্রাম সংবাদ পত্রিকার চেয়ারম্যান আলহাজ্ব মাঈন উদ্দিন।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন রুপান্তর সুপার ষ্টোর ও এলাইট ট্রাস্ট এর ম্যানেজিং ডিরেক্টর রবিউল হাসান খোকন ও সেভেন বিএম এর সত্ত্বাধিকারী শামসুল ইসলাম।
তাছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদ্দীন, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি মাষ্টার জয়নাল আবেদীন, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নুরুল আবছার, রুপান্তর সুপার ষ্টোর এর ডিরেক্টর ও কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির পরিচালক মোরশেদ আলম, আবদুল জব্বার, যুবলীগ নেতা মহি উদ্দিন, শফিকুর রহমান আবু, জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন সংগঠনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা বাইতুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষক আবু তাহের, সিনিয়র যুগ্ম সেক্রেটারি মুহাম্মাদ নুরুল আনসার, যুগ্ম সেক্রেটারি মুহাম্মাদ হেলাল উদ্দিন শিশির, অর্থ সম্পাদক মোঃ ফয়সাল, নির্বাহী সদস্য আহমদ নবী, মো. শাকিল খান, আবদুল হামিদ, আনিকুল ইসলাম জিসান, আয়াত উল্লাহ্, মো.সাইফুল, আরিফ প্রমুখ।