সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। সোমবার সকালে নবনির্মিত উপজেলা পরিষদের ভবনে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নতুন ভবনের নির্মাণযজ্ঞের নানা তথ্য তুলে ধরে সরকারি নানা উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। পাশাপাশি তিনি কর্মরত সব সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন , দৈনিক কালের কণ্ঠ ও আজাদী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও চট্টগ্রাম সংবাদের প্রকাশক সম্পাদক সৈয়দ আক্কাস উদ্দীন, গাজী টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, ইনকিলাব প্রতিনিধি হাবীবুল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.