এসিল্যান্ডের উদ্যোগ নিষ্পত্তি হবে ১১ বছরের মামলা, দিনব্যাপী চলবে গণশুনানি

দীর্ঘদিনের মিস মামলা জট কমাতে দিনব্যাপী গণশুনানির আয়োজন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি। আগামীকাল ৬ মার্চ আয়োজিত এ গণশুনানিতে ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত দায়ের করা সব মামলার নিষ্পত্তি করা হবে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দীকি বলেন, বেশিরভাগ মামলাই পক্ষগণের মধ্যে আপত্তি, শুনানিতে উভয় পক্ষ উপস্থিত না থাকা, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন না করা, ইচ্ছাকৃতভাবে মামলা দীর্ঘসূত্র করে অনৈতিক ফায়দা নেয়া, আদালতে মামলা, পাল্টা মামলা চলমান থাকা, ঘন ঘন কর্মকর্তা বদলি ইত্যাদি কারণে নিষ্পত্তি হতে বিলম্ব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল শুনানি করে সব মামলার নিষ্পত্তি করা হবে।

তিনি আরও বলেন, পরীক্ষামূলকভাবে এ গণশুনানি করা হচ্ছে। যদি নাগরিকের উপকার হয়, পরবর্তীতেও এটি চলমান থাকবে।

এদিকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে আগামীকাল সকাল ১০টায় শুনানি কার্যক্রমে উপস্থাপনযোগ্য সব ধরনের দলিলাদির মূল কপি নিয়ে পক্ষদ্বয়কে হাজির হতে বলা হয়েছে। অন্যথায় মামলা এক তরফাভাবে নিষ্পত্তি করা হবে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.