লংগদু প্রতিনিধি
অতিরিক্ত পারিশ্রমিক দিয়েও মিলছে না শ্রমিক তাই কৃষকদের পাশে দাড়ালেন ১নং আটারকছড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ২৫ এপ্রিল রোজ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১নং আটারকছড়া ইউনিয়ন শাখা সহ- সভাপতি মোঃ খলিলুর রহমাননের নেতৃত্বে কৃষকদের ধান কাটা উদ্যোগ নেয় এসময় ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১নং আটারকছড়া ইউনিয়ন শাখা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন জমাদ্দার,প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান, দপ্তর সম্পাদক মোঃ তারেক রহমান এবং ১নং আটারকছড়া ইউনিয়ন ছাএলীগের সাবেক সভাপতি ও ১নং আটারকছড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ অন্যতম সদস্য মোঃ হাবিবুর রহমান। ১নং আটারকছড়া ইউনিয়ন শাখা যুবলীগের সহ- সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের সকল মানুষের পাশে আছে থাকবে বাংলাদেশের খাদ্য চাহিদা দাতা হল আমাদের দেশের কৃষক। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্যতম উচ্চস্তরে নিয়ে গেছেন এবং বাংলাদেশে কৃষক খাতকে অনেক উন্নত করেছেন এবং ১নং আটারকছড়া ইউনিয়ন যেখানে কৃষক শ্রমিক সংকটে পড়বে সেখানেই আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মীরা অবস্থান করবো।এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ তারেক রহমান বলেন বাংলাদেশ যুবলীগ ১নং আটারকছড়া সকল অসহায় মানুষদের পাশে থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা আদেশ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সকল কর্মী যাতে কৃষক, শ্রমিক অসহায়দের মানুষের পাশে থাকে এবং সেই নির্দেশনা আমরা আটারকছড়া ইউনিয়ন যুবলীগ মেনেই আটারকছড়া আওয়ামী যুবলীগকে সামনে এগিয়ে যাবে।