নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া পৌরসভার একটি মৌরশী জায়গা প্রতিপক্ষরা যে কোন সময় গুম খুনও অপহরণ করে বেদখল করার শংকা করছেন স্থানীয় বাবর নামে এক ব্যক্তি।
১৬ই জুন (শুক্রবার)বিকালে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।
শংকাগ্রস্থ বাবর সাতকানিয়া পৌরসভার ডলুব্রীজের পশ্চিম পার্শ্বের স্থানীয় বাসিন্দা।
পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন-আমাদের মৌরশী এবং খরিদা জায়গা বেদখল করার জন্য সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম ২০২২সাল থেকে আমাকে বিভিন্ন মামলা মোকদ্দমা করে আসছপ সর্বশেষ আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেও এই ব্যক্তি মামলা করেছিল, তবে আদালত তদন্তের জন্য তা সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমানকে তদন্তভার প্রদান করলে আমি তদন্তে নির্দোষ প্রমানিত হয়।
তবুও সে একের পর এক কুটচাল চালিয়ে আমাকে বিভিন্ন মাধ্যমে ফেঁসে হলেও সাতকানিয়া পরমশমনি ক্লাবের পশ্চিমে লাগোয়ার আমার দখলীয় জায়গা বিভিন্ন সন্ত্রাসী গোষ্টী কর্তৃক আমাকে বেদখল করার পাঁয়তারা চালাচ্ছে, ফলে আমি তার বিরুদ্ধে একটি ফৌজদারি ১৪৫ ধারার নিষেধাজ্ঞা আনছি চট্টগ্রাম এডিএম কোর্ট থেকে, আমি এটার আইনত ভাবে সুষ্ঠু একটা সমাধান চাচ্ছি।
এদিকে বাবর আসলেই ফৌজদারি কোর্টে কোন ১৪৫ধারা মামলা এনেছেন কীনা বা আনলে এটার চলমান প্রক্রিয়া কী তা জানতে চাওয়া হয় সাতকানিয়া উপজেলা ভূমি সহকারি অফিসের সার্ভেয়ার আবুল কাশেম থেকে, তিনি বলেন হ্যাঁ এই জায়গার উপর একটা ১৪৬ধারার মামলা হয়েছে আদালত আমাদের থেকে একটা প্রতিবেদন চেয়েছেন।
আমরা অলরেডি প্রতিবেদন দেয়ার জন্য সরেজমিনে ও পরিদর্শন করেছি।
জায়গা জমির কাগজপত্র পর্যালোচনা করে বাস্তব রিপোর্টটা প্রদান করা হবে।
এদিকে স্থানীয়রা জানান-পূর্ব পুরুষ থেকেই মূলত বাবররা দখলে এবং বাবরের সাইনবোর্ডসহ চারিদিকে বাউন্ডারী ওয়ালও দেয়া আছে তবুও সাবেক কমিশনার নবাব মিয়ার ইন্ধনে এই শামসু সাহেব একটু ঝামেলা করে আবার তাদের উভয় পক্ষের মাঝে দেওয়ানী মামলাও চলমান বলে স্থানীয়রা নিশ্চিত করেন।