নিজস্ব প্রতিবেদক : গোয়েন্দা বিভাগের উত্তর জোনের পরিদর্শক মুহাম্মদ আলমগীর মাহমুদকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চকবাজার থানার ওসি পদে দায়িত্ব দেয়া হয়েছে।
আলমগীর মাহমুদ আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দায়িত্ব গ্রহণ করছেন।
এর আগে গতকাল বুধবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন বলে জানান অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।
চকবাজার থানার ওসি আতাউর রহমান খন্দকারকে সিএমপি সদরদপ্তরে পরিদর্শক (অভিযান) পদে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান আলমগীর মাহমুদ এর আগে নগরের পতেঙ্গা, আকবরশাহ এবং কর্ণফুলী থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ কর্ণফুলী থানার দায়িত্বে থাকাকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চলে যান তিনি।
মিশন থেকে ফিরে সিএমপির গোয়েন্দা বিভাগের উত্তর জোনে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়া আলমগীর মাহমুদ।