নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষায় ২৭৮ জনকরোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন; এবং মৃত্যুবরণ করেছেন আরও ৩ জন।
নতুন শনাক্তদের মধ্যে ২২৩ জন নগরের ও ৫৫ জন উপজেলার বাসিন্দা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৪৮ হাজার ১৩৯ জনের মধ্যে ৩৮ হাজার ৬৪৭ জন নগরের ও ৯ হাজার ৪৯২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৪৮০ জন; এর মধ্যে ৩৫৮ জন নগরের ও ১২২ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন আরও জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৯৮ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের ও সিভাসুতে ২৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা পাওয়া গেছে। ইমপেরিয়াল হাসপাতালে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের ও শেভরণে ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও আরটিআরএলে ৪১ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা ধরা পড়েছে।