প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আলহাজ এম আশরাফুল আলম নিজ উদ্যোগে ওয়ার্ডের রোজাদার শ্রমিক ও পথচারীদের মাঝে নিজ হাতে ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন, মাসুদ রানা খোকা, জামাল হোসেন, দিদারুল ইসলাম দিদার, মো. রাহি, দেলোয়ার হোসেন বাচা, মোহাম্মদ হারুন উর রশীদ বাপ্পি, মহি উদ্দিন মানিক, মোহাম্মদ নিশাত, শহিদুল ইসলাম জনি, আব্দুল্লাহ আল আহসান হিমেল প্রমুখ।
এ সময় তিনি বলেন, আসুন সব সময় নিজের জন্য নয়, অন্যের জন্যও কিছু করি। মানবতার কল্যাণে তার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।