কালিয়াইশের গুলিবিদ্ধ ঘটনায় নলুয়ার শাহাদাত কারাগারে

 

নিজস্ব প্রতিবেদক 

সাতকানিয়া উপজেলার কালিয়াইশের ফোরকান নামে এক যুবককে এলোপাতাড়ি গুলি করার ঘটনায় শাহাদাত নামে এক যুবকের জামিন আবেদন নামন্জুর করে আদালত কারাগারে পাঠালেন।

১৭ই আগষ্ট বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চট্টগ্রাম আদালতে সেরেন্ডারপূর্বক জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে আসামী শাহাদাৎকে কারাগারে  পাঠানোর জন্য নির্দেশ প্রদান করেন।

কারাগারে যাওয়া যুবকের বাড়ি উপজেলার নলুয়ার ৩নং ওয়ার্ড এলাকায়।

উল্লেখ্য-গত শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কালিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব রসূলাবাদ এলাকায় এ গুলাগুলির এই ঘটনা ঘটে।

 

আহত ফোরকানকে (৩৩) মুমূর্ষু অবস্থায় তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গোলাগুলির ঘটনায় আহত ফোরকান কালিয়াইশের কাটগড় এলাকার মৃত আলমগীরের ছেলে।

এ ঘটনায় এজাহারনামীয় ২জন আসামী গ্রেফতার করেন সাতকানিয়া থানা পুলিশ।

আজ বৃহপস্পতিবার উপজেলার নলুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো:আলীর ছেলে মো:শাহাদাত  আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

এই বিষয়ে সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন-নলুয়ার ৩নং ওয়ার্ডের এজাহারনামীয় শাহাদাত  এক আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন প্রার্থনা করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

সেদিনের ঘটনায় শাহাদাতসহ মোট ৩জন কারাগারে গেলেন।

এদিকে সাতকানিয়া থানা সূত্র আরো নিশ্চিত করেন-কালিয়াইশের গুলিবিদ্ধ ঘটনায় অভিযুক্ত শাহাদাত  বিরুদ্ধে সাতকানিয়া থানায় আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.