অসাধু ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান

সাতকানিয়া

নিজস্ব প্রতিবেদক 

সাতকানিয়া উপজেলায় কেরানীহাট স্টেশনে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলো তে এ অভিযান পরিচালনা করেন- সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে.এম আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার সকালে এই অভিযান এবং সতর্ক করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতকানিয়া কর্তৃপক্ষ।

এতে ছিলেন সাতকানিয়া স্বাস্থ্যকমপ্লেক্সের হিসাব রক্ষক আজাদুল ইসলাম চৌধুরী, সেনিটারী ইন্সপেক্টর মোহাম্মদ সরওয়ার কামাল ও অফিসের স্টাফগন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এসময় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ  কে.এম আবদুল্লাহ আল মামুন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সাতকানিয়ায় ডেঙ্গু রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দিয়ে আসেন এবং পরে এ ধরনের কোন অভিযোগ পাওয়ার সাথে সাথেই আইনগতভাবে ব্যবস্থা নিবেন ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

Your email address will not be published.