বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মামুন, পৌর সভার প্যানেল রোজিয়া সোলতানা রোজি, সহকারী প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ, সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী, মো: ওসমান, তাহেরা বেগম, মাহবুবুর রহমান, সাংবাদিক কল্যান বড়ুয়া মুক্তা, মুহাম্মদ মিজান বিন তাহের প্রমূখ।

মা সমাবেশের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, আমরা শিক্ষাবন্ধন সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নিয়মিত ভাবে প্রতিটি বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের উপস্থিত নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এ ধরণের মা সমাবেশ প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করার প্রয়োজন। এতে সন্তানদের শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.