আজকের মেধাবী ছাত্ররাই ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে
সিটিবি’র মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শনে বক্তারা
দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি) এর মেধাবৃত্তি পরীক্ষা নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে ২২ ডিসেম্বর (শুক্রবার) সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার হল পরিদর্শন করেন চসিক’র সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালক (প্রশাসন) ড. পীযুষ দত্ত, চবি’র ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড, সুকান্ত ভট্টাচার্য্য, সরকারি সিটি কলেজের ড. সুদীপা দত্ত, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত, চসিক’র সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, ট্রাস্টের উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, প্রধান পৃষ্ঠপোষক বাবুল ঘোষ বাবুন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, চট্টগ্রাম রয়েল হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নারায়ণ চন্দ্র নাথ, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শম্ভু দাশ, সৎসঙ্গ চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক চন্দনময় নন্দী টিটু, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর প্রদীপ কুমার দাশ, প্রবর্ত্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোজ দেব, মোস্তফা গ্রুপের নির্বাহী পরিচালক স্বপন দাশগুপ্ত, ওয়েল গ্রুপের চন্দন বিশ্বাস, আশালতা কলেজের অধ্যক্ষ অধ্যাপক জনার্দন বণিক প্রমুখ।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক, মহাসচিব প্রবাল দে, পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ অনুপ চক্রবর্তী ও সদস্য সচিব শিক্ষক প্রসূণ দাশ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মৃণাল কান্তি বণিক, জগদীশ মল্লিক, রতন কান্তি দে, রাজীব দে শম্ভু, শ্যামল বিশ্বাস, প্রদীপ দাশ পরাগ, বিপ্লব চৌধুরী, বিভাস দাশ, চম্পা নন্দী, হিমাদ্রী দাশ, রানা দাশ, মীরাজ দাশ জয়, সৈকত দে, সৈকত ভট্টাচার্য্য, দেবব্রত শীল বসু, দুর্জয় বিশ্বাস, লক্ষ্মীকর চৌধুরী, রণধীর দে, প্রবাল দত্ত, সাগর দাশ, দুর্জয় দেব, প্রিয়ম মল্লিক।
পরিদর্শনকালে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব রয়েছে। এই ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা নিজেদের ঋদ্ধ করে ডিজিটাল বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে পারবে। আজকের মেধাবী ছাত্ররাই ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। একেক একেক জন শিক্ষার্থী একেক একেক জায়গায় মেধার হাতিয়ার হিসেবে কাজ করবে।