চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে নাসিরাবাদ এলাকায় শুক্রবার (২২ ডিসেম্বর) লিপলেট বিতরণ করেছে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ।
ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের ভিপি, ১৩ নং পাহাড়তলি ওয়ার্ড় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী নির্দেশনায় ও কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীনের নেতৃত্বে এ লিপলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কমল বড়ুয়া, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, মো শাহ আলম মজুমদার, মো সেলিম উদ্দিন, মো আশিকুর রহমান মুন্না, মো মাহবুবুল আলম, মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটু, মো মাহামুদ, মো শামসুল আরফিন, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা মো এয়াকুব হোসেন, মো সাদ্দাম হোসেন, মো জাবেদ, মো ফাহিম উদ্দিন, মো মনজুর মোরশেদ, মো নাইমুর রহমান, মো সাইফুল ইসলাম, মো আসিফ মানোয়ার, মো জামশেদ, মো আকবর আলী, মো ইমতিয়াজ, মো জাসেদুল আলম জনি প্রমুখ।