নওফেলের পক্ষে আমার চট্টগ্রামের গনসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম ০৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নগরীর বিভিন্ন সড়কে গনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছে সামাজিক সংগঠন আমার চট্টগ্রাম।

মঙ্গলবার (২ জানুয়ারি)মহানগর আওয়ামী লীগ নেতা কে.বি.এম শাজাহানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাদেক হোসেন পাপ্পু, সাধন দাস, পঙ্কজ রায়, এজিএস মানিক, আব্দুল বাতেন, শাহাদাত হোসেন রনি, আহমেদ পাভেল, গিয়াস উদ্দিন রিফাত, এডভোকেট জুয়েল, আফতাব উদ্দিন মাহমুদ ইমন, মো. মনসুর আলম রনি, শাহজাহান রুবেল, আমিনুল ইসলাম, আবু তারেক, নেজাম আসিফ, সোহেল, সানি, বাদশা, ইউসুফ, সাইমুন, ইয়াসিন, আব্দুস সালাম, আনিন, সাদেক, আকবর, শরিফ, জাহেদ, জাহাঙ্গীর, মাহমুদুল্লাহ, ইকবাল ও বাকলিয়ার নেতাকর্মীরা।

পথসভায় কে.বি.এম শাজাহান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। দক্ষ জনশক্তি এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে যুবসমাজ কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা আমরা ৭ই জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের মাধ্যমে প্রমান করবো। যুব সমাজের সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদেরকে কঠিন হস্তে দমন করবে এবং চট্টলবীরের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।’

মন্তব্য করুন

Your email address will not be published.