নওফেলের সমর্থনে মহানগর যুবলীগের গণসংযোগ ও পথসভা

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম ০৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে নগরীর এনায়েত বাজারের বেশকিছু গুরুত্বপূর্ণ সড়কে গনসংযোগ ও পথসভা করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ।

পথ সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, কেন্দ্রীয় যুবলীগের উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, নগর যুবলীগের সহ সভাপতি সুরঞ্জিত বড়ুয়া লাভু, শিবু প্রসাদ চৌধুরী, রনজিৎ দে, এম. এ. আওয়াল, গিয়াস উদ্দীন, শাহাজাহান সামি প্রমুখ।

মাহবুবুল হক সুমন বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। দক্ষ জনশক্তি এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে যুবসমাজ কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা আমরা ৭ই জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের মাধ্যমে প্রমান করবো। একটি বিশেষ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নির্বাচন বাঞ্চালের অপতৎপরতা চালাচ্ছে। যুব সমাজের সাধারন জনগণকে সাথে নিয়ে তাদেরকে কঠিন হস্তে দমন করবে এবং চট্টলবীরের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয় যুক্ত করার আহ্বান জানাচ্ছি।’

সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা এ আসনে সাবেক মেয়র এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরীর সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৌকা প্রতীকে মনোনোয়ন দিয়েছেন ৷ তাই আমরা একতাবদ্ধ হয়ে নৌকা প্রতীকের সমর্থনে সাধারণ জনগনের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়নন মূলক কর্মকান্ড তুলে ধরছি, নৌকার পক্ষে রায় আনতে হবে এবং ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে বহিঃবিশ্বের কাছে প্রমান করব জননেত্রী শেখ হাসিনা এক অনন্য মডেল ৷ তাই বাংলাদেশের জনগন নৌকা প্রতীকের পক্ষে রায় দিবে এবং দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে যুব সমাজ এগিয়ে আসবে ৷’

উপস্থিত ছিলেন দেলোয়ার জাহান দেলু, রতন ঘোষ, মো. মোরশেদ, মো. জাহেদ, মো. আবু তাহের রানা, কাজল দে, তৌহিদুল ইসলাম মিথুন, মো. ফিরোজ, রকি ঘোষ, মো. ইকবাল, লিটন দাশ, মো. মকবুল, আব্দুর শুক্কুর, মো. খলিল, মো. রুবেল, শুভ দত্ত, মো. রাকিব চৌধুরী, রতন চৌধুরী, ইসমাইল সাকিব, গোবিন্দ দত্ত, শুভ দাশ, পিয়াল দে, রিজভী আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.